https://www.voiceofpeople24.com/

5050

politics

 সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫২


সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আজ রোববার নেহারিপাড়া থেকে একজনকে এবং গত শুক্রবার নগরীর জল্লারপাড় এলাকা থেকে আরেকজন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে বর্তমানে ৬৯ জল্লারপাড়ের বাসিন্দা সোহেল আহমদ (২০) ও ছাতক থানাধীন দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে (বর্তমানে নেহারিপাড়া ৬৩/১ এর বাসিন্দা) রবিউল ইসলাম হৃদয় (২৬)। 
পুলিশ জানায়, গত শুক্রবার নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।