https://www.voiceofpeople24.com/

5047

international

ইন্দোনেশিয়ার তিন শতাধিক ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪০

 

ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুকর্ণ-হাত্তাসহ পাঁচটি বিমানবন্দরে ৩০১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। দেশটির আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির ছাই জাকার্তার কাছের আকাশসীমায় ছড়িয়ে পড়ায় আজ (৬.৯.২০২৬) ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। হঠাৎ করে এমন পরিস্থিতিতে ২২ হাজারের বেশি মানুষ বেকায়দায় পড়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের আকাশসীমায় আগ্নেয়গিরির ছাই শনাক্ত হওয়ার পর ফ্লাইটগুলো স্থগিত করা হয়। এর মধ্যে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।