https://www.voiceofpeople24.com/

5046

sports

ইউএসএল লিগ ওয়ানের ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত সোম

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৫

 

ইউএসএল লিগ ওয়ানের ম্যাচে শমিত সোমের পারফরম্যান্সে বড় জয় পেল নিউ ইয়র্ক কসমস। ফোর্ট ওয়েন এফসিকে - গোলে হারানোর ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

প্রথমার্ধের ৪৪ মিনিটে তার নিখুঁত থ্রু বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জাওনেহ লামিন।

তবে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধের শুরুতে, যখন প্রতিপক্ষের রক্ষণ ভেদ করা শমিতের চমৎকার একটি থ্রু বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লামিন, যা দলকে - গোলের নিরাপদ ব্যবধানে নিয়ে যায়।

স্বাগতিকরা শেষদিকে ব্যবধান কমানোর চেষ্টা করলেও লামিনের হ্যাটট্রিক শমিতের নিয়ন্ত্রিত মাঝমাঠ পারফরম্যান্সের সুবাদে - গোলের জয় নিশ্চিত করে নিউ ইয়র্ক।

 

শুধু আক্রমণ গড়াতেই নয়, পরিসংখ্যানেও নজর কেড়েছেন শমিত। ম্যাচে ৪৫ বার বলের স্পর্শ নেওয়ার পাশাপাশি ৩৬টি পাসের মধ্যে ৩০টি সফলভাবে সম্পন্ন করেন তিনি, যেখানে তার পাস সাফল্যের হার ছিল ৮৩ শতাংশ। এর বাইরে ৫টি লং বলের ৪টিতেই সফল হন এবং দুটি গোলের সহায়তার পাশাপাশি আরও একটি বড় সুযোগ তৈরি করেন।