https://www.voiceofpeople24.com/
5040
whole-country
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮
রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ী ছাত্তারসহ একই পরিবারের তিন জনের হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য ৫সেপ্টেম্বর বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায়ো সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,বাসদ নেতা এম এ ওয়াদুদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা ও সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহিদ আহমদ, সংগ্রাম পরিষদের মনজুর আহমদ, মাহফুজ আহমদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন ও সিলেটের ব্যবসায়ী ছাত্তারসহ একই পরিবারের তিন জনের নৃশংস হত্যাকাণ্ড এবং সারা দেশে অব্যাহত লোমহর্ষক খুন, ধর্ষণ, সহিংসতা, লুটতরাজের ঘটনায় জনমানষে গভীর উৎকণ্ঠা তৈরি করছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে।কারণ আলোচিত হত্যাকাণ্ডের শিকার দুটি পরিবারের স্বজনরা পুলিশের প্রাথমিক তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন ।
বক্তারা বলেন,আলোচিত দুই পরিবারের হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পূর্বপরিকল্পনা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন হওয়া প্রয়োজন।
বক্তারা অবিলম্বে রংপুরে গণপতি চক্রবর্তী পরিবার এবং সিলেটের ট্রিপল হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত কর এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।