https://www.voiceofpeople24.com/
5035
sylhet
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৯
লিডিং ইউনিভার্সিটির ৩৯তম একাডেমিক কাউন্সিল সভা আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এতে লিডিং ইউনিভার্সিটির শ্প্রিং ২০২৫, সামার ২০২৫ এবং ফল ২০২৫ সেমিস্টারের রেজাল্ট অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ট্রাস্টি বোর্ড মনোনীত সদস্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. মো. ইকবাল, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিল সদস্য সচিব মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।