https://www.voiceofpeople24.com/

4998

whole-country

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার কারাগারে মৃত্যু

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০

নুরুল ইসলাম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় তিনি মারা যান। নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত নুরুল ইসলামের পরিবার জানায়, একটি রাজনৈতিক মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় মিরসরাই থানা-পুলিশ। গত ৩১ আগস্ট সেই মামলায় জামিনে মুক্তি পেলেও বের হওয়ার সময় ১ সেপ্টেম্বর আরেকটি মামলায় কারাফটক থেকে গ্রেপ্তার করে তাঁকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দুশ্চিন্তা আর মানসিক নিপীড়নে তিনি কারাগারে অসুস্থ হয়ে মারা যান।