https://www.voiceofpeople24.com/

4993

sylhet

বিদেশে যাওয়া হলোনা দুই বন্ধুর, পথে দুর্ঘটনায় নিহত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৪

 

চাঁদপুরের কচুয়া উপজেলার দুই বন্ধু ফিরোজ আহমেদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। একজনের ইতালি, অন্যজনের কাতার যাওয়ার কথা ছিল। দেশ ছাড়ার আগে দুইজন রাঙামাটির সাজেক ও কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১.৯.২০২৬) সকালে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন।

আজ বুধবার কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।