https://www.voiceofpeople24.com/

4997

sylhet

গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪২

গোলাপগঞ্জ (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের গোলাপগঞ্জে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫) এবং রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মো. রোজেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রনকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিন্ত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছবেদ আলী।