https://www.voiceofpeople24.com/

4992

sylhet

বিদিশার জামিন নামঞ্জুর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০

 

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২.৯.২০২৬) শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় হওয়া এই মামলায় তাঁর দুই বছরের কারাদণ্ড হয়। সাজা পরোয়ানা থাকায় তাঁকে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।