https://www.voiceofpeople24.com/
5053
international
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ‘নিউ মেক্সিকো’ অঙ্গরাজ্যের নাম থেকে ‘মেক্সিকো’ শব্দটি কেটে সেখানে ‘আমেরিকা’ লেখা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্রুথ সোশ্যালে এই ছবিটি পোস্ট করেন তিনি। তবে এই পোস্টের পেছনে তার উদ্দেশ্য কী, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
ভৌগোলিক বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের আগের উদ্যোগের ধারাবাহিকতায় এই পোস্টটি সামনে এলো। ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্দেশ দেওয়া হয়। ওই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিল মেক্সিকো। এরপর কানাডার সঙ্গে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির মধ্যে ২৭ আগস্ট ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার আরেকটি আদেশে স্বাক্ষর করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এই পোস্টের বিষয়ে নিউ মেক্সিকোর স্থানীয় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। পাশাপাশি এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।