https://www.voiceofpeople24.com/
4974
national
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬ ১২:১৭
শনিবার (৩০ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, অপরাধ দমনে পুলিশকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সম্মেলনে অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল থেকে জুন ২০২৬—এই তিন মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
সভায় আলোচ্য সময়ে ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসহ বিভিন্ন মামলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রম এবং সাজার হার নিয়েও পর্যালোচনা করা হয়।
সম্মেলনে ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ আক্রান্তের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মুলতবি মামলা কমিয়ে আনা এবং মামলায় সাজার হার বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।