https://www.voiceofpeople24.com/
4972
sylhet
সিলেট
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬ ১১:৫৮
শনিবার (৩০ আগস্ট) দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মো. আমিনুল হক বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তবে দক্ষিণ সুরমার ক্ষেত্রে মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এজন্য সম্ভাব্য তিনটি স্থান দেখা হয়েছে।
তিনি বলেন, পরিদর্শন করা স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে সুবিধাজনক ও উপযোগী জায়গাটি নির্বাচন করা হবে। এরপর দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ২০১টি উপজেলায় বর্তমানে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কিছু প্রকল্পের নির্মাণকাজ চলমান এবং কয়েকটি প্রকল্প ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে এসব প্রকল্পের নির্মাণকাজ শুরু করা হবে।
স্থান পরিদর্শনের সময় সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।