https://www.voiceofpeople24.com/
4626
national
প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬ ২১:৫২
সরকার আবারও সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, একজন মন্ত্রীর আপত্তির কারণে তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। সিলেটে যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে তিনি কুমিল্লার ডিসির দায়িত্ব ছাড়লেও শেষ পর্যন্ত সিলেটে দায়িত্ব গ্রহণ করা হয়নি। এ সময় কুমিল্লায় নতুন জেলা প্রশাসকও নিয়োগ দেওয়া হয়।
এরও আগে, গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।