https://www.voiceofpeople24.com/
4609
national
প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬ ১৬:১২
রাজধানীর চকবাজারে অবস্থিত আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে সাততলা ভবনটির তৃতীয় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।