https://www.voiceofpeople24.com/

4470

entertainment

আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই: নাজনীন নীহা

প্রকাশিত : ০৯ জুন ২০২৬ ১৪:০২

ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। ফুটবল খেলা নিয়মিত অনুসরণ করলেও খুব গভীর বিশ্লেষণ করার অভ্যাস নেই। তবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির খেলা বরাবরই আমাকে মুগ্ধ করে। মাঠে তার অসাধারণ দক্ষতা, নেতৃত্ব এবং দলের জন্য নিবেদন আমাকে আর্জেন্টিনার প্রতি আরও বেশি আকৃষ্ট করেছে। বলা যায়, মেসিকে ভালো লাগার মধ্য দিয়েই আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে।

বিশ্বকাপ এলেই সেই ভালোবাসা যেন নতুন করে জেগে ওঠে। চারদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট, অলিগলি, ছাদে ছাদে প্রিয় দলের পতাকা উড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বন্ধুদের আড্ডা—সব জায়গাতেই ফুটবল নিয়ে আলোচনা চলে। এই সময়টাতে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং আবেগ, আনন্দ আর উদযাপনের একটি বড় উপলক্ষ হয়ে ওঠে।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরে থাকে আলাদা উত্তেজনা। বিশেষ করে আর্জেন্টিনার খেলার দিনগুলোতে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। প্রিয় দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আশা করি, আর্জেন্টিনা এবারও ভালো খেলবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বকাপের এই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করতে মুখিয়ে আছি।