https://www.voiceofpeople24.com/

4359

sports

গোলাপগঞ্জে পশ্চিম খর্দ্দাপাড়ায় ৬এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৩৪

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম খর্দ্দাপাড়ায় দিনব্যাপী ৬এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের ব্যাপক অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফাইনাল খেলায় জিহাদ সিক্সারস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সুপার স্টার ক্রিকেট ক্লাব রানার্সআপ হয়। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য জিহাদ সিক্সারসের জামিল আহমদ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। পুরো টুর্ণামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সুপার স্টার ক্রিকেট ক্লাবের কাওছার আহমদ ম্যান অব দ্যা টুর্ণামেন্ট পুরস্কার অর্জন করেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউএইজ এডুকেশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও স্টার টিভির সিইও আব্দুর রহমান। কৈলাশ শাহনুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শামসুল ইসলাম, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আবুল আজাদ, শফিকুল আলম শপন, মোঃ মঞ্জুরুল আলম, ফ্রান্স প্রবাসী কাইয়ুম আহমদ, শাহ নয়ন মাহমুদ, আয়ারল্যান্ড প্রবাসী সুমন আহমদ, সাউথ আফ্রিকা প্রবাসী সুমন আহমদ, দুবাই প্রবাসী জাবেদ আহমদ কামরান আহমদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি আয়োজন করে পশ্চিম খর্দ্দাপাড়া যুব সংঘ ও সুপার স্টার ক্রিকেট ক্লাব। সার্বিক তত্ত্বাবধানে ছিল পশ্চিম খর্দ্দাপাড়া বায়তুস সালাম সমাজ কল্যাণ সংস্থা।
খেলাটি অনুষ্ঠিত হয় পশ্চিম খর্দ্দাপাড়া বড় ডাক মাঠ, ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট-এর মাঠে। 
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।