https://www.voiceofpeople24.com/
5057
politics
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩১
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেপ্তার করে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জামাল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের বাসিন্দা। তাকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।