https://www.voiceofpeople24.com/
5058
sylhet
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭
গোয়াইনঘাট (সিলেট) থেকে সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলের চালান উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় বিপুল পরিমাণ মাদকের একটি চালান মজুত থাকার গোপন সংবাদ পায় পুলিশ। পরে থানা পুলিশ কুটিনা বেগমের বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ধানের গোলার ভেতর থেকে বস্তাভর্তি ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোট ১২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।