https://www.voiceofpeople24.com/

4809

sylhet

সিলেট

সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে ফিরলেন নাসিম হোসাইন

প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬ ১৯:১২

সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই দায়িত্ব প্রত্যাহার করে নাসিম হোসাইনকে আবারও মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো নির্দেশনায় নাসিম হোসাইনকে সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, কেন্দ্র থেকে পাঠানো চিঠি তিনি হাতে পেয়েছেন এবং বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি জানান, নাসিম হোসাইন এখন থেকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করবেন।