https://www.voiceofpeople24.com/
4523
sports
প্রকাশিত : ১৭ জুন ২০২৬ ১৭:০৩
ভোলার এক ব্রাজিল সমর্থকের অভিনব চ্যালেঞ্জ পূরণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে ঘিরে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে প্রশংসা কুড়িয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হৃদয় হোসেন।
ম্যাচের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা জয়ী হলে নিজের মাথার চুল কেটে ফেলবেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় পাওয়ার পর কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেন তিনি। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, হৃদয় হোসেন ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তিনি নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের দেওয়া চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে তিনি দ্বিধা করেননি।
ঘটনাটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নিজের কথার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, ফুটবল নিয়ে সমর্থকদের আবেগ ও উন্মাদনারই এক ব্যতিক্রমী প্রকাশ এটি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে প্রতিশ্রুতি রক্ষা করে চ্যালেঞ্জ সম্পন্ন করায় হৃদয় হোসেনের প্রশংসাও করছেন অনেক নেটিজেন।