https://www.voiceofpeople24.com/
5450
lifestyle
ডা: এস.এম.আসাদুজ্জামান জুয়েল
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬ ২১:৩১
ইতিহাস বলে, নেপোলিয়ানবোনাপাট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেবো’ । অন্যদিকে, বাংলাদেশের সমাজবিজ্ঞানীরা রসাত্মক তথা ব্যঙ্গাত্মক সুরে এবং দুঃখ ভারাক্রান্তসুরে বলেন, ‘আমাকে একজন মাদকাসক্ত সন্তান দাও, আমি অতি স্বল্প সময়ে তোমাদের জাতিকে ধ্বংস করে দেবো’। বক্তব্য দু’টির একটিতে জাতি গঠনের বাঙময়তা এবং অন্যটিতে চরম হতাশা ও ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে। অথচ, উভয় বক্তার বক্তব্যেই দেশপ্রেমের স্বদেশপ্রীতি ও স্বীয় সংস্কৃতি লালন ও ধারণের সদিচ্ছা জ¦াজ্যল্যমান। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ শ্লোকে মানবতার খেদ প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ধর্ম, বর্ণ, জাত, বংশ, দল-মত, সরকারি দল, বিরোধী দল, সুফীবাদ কি ফ্যাসিবাদ বলেও কিছু নেই, আছে শুধু মানবতার জয়গান, মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠবার ব্যাকুলতা। বাংলাদেশ নাতিশীতোষ্ণমন্ডলীয় অতি উর্বর সুজলা সুফলা, হুজুগে বাঙালির অতি সরল-সহজমনা অতি জনসংখ্যার দেশ। অতি মেধাবী অথচ অর্থাভাবে অর্থ-বিত্তের অপভারে গরিব-ধনী উভয় শ্রেণির মধ্যেই হতাশার চিহ্ন প্রকট। অভাব-অনটন, বখে যাওয়া, কু-বন্ধুর সংশ্রবে উচ্ছন্নে যাওয়া, বেকারত্বের নির্মমতা, অপসংস্কৃতির আমদানি, বিদেশিদের বঙ্গ সংস্কৃতি নষ্টে দীর্ঘদিনের প্রাণপণ চেষ্টা, স্মার্টফোনের দুষ্টু চিন্তার নানা অ্যাপসের অবাধ ও বেপরোয়া অনুপ্রবেশ, মাদকদ্রব্যের অবাধ অনুপ্রবেশ, মাদক কারবারীদের চরম অপতৎপরতায় কিশোর-যুবক/যুবতী, গৃহকর্তা, গৃহকর্ত্রী সহ সমাজের বিরাট অংশ এখন মাদকাসক্ত। প্রশ্ন উঠে, এ দায় কার? জ¦ী হ্যাঁ, অবশ্যই এ দায় মাদকগ্রহণকারী ব্যক্তির, এ দায় পরিবারের, সমাজের. নানা ব্যবস্থার, দিন শেষে সরকারি ও বিরোধীদল উভয়ের।
গত ৬ অক্টোবর দুপুরে সিলেটের আজমিরীগঞ্জে মাদকাসক্ত এক তরুণ মাদক গ্রহণ করে তার জন্মদাতা পিতাকে দায়ের কোপে হত্যা করেছে। এ রকম ঘটনা ঘটে যাচ্ছে সারাদেশে। বছরের পর বছর সারাদেশে মাদক গ্রহণকারী কিশোর গ্যাং, পরিবার সদস্য, মাদক চোরাকারবারী, ছিনতাইকারী, ভাড়াটে খুনি সহ হাজারো মানুষ আমার প্রিয় মাতৃভূমি, শান্তির দেশকে অশান্ত করার হোলিখেলায় মেতে উঠেছে, যেনো দেখার কেউ নেই। তাই সময় এখনো ফুরিয়ে যায়নি, ঘড়ি রং ঃযব সড়ংঃ রসঢ়ড়ৎঃধহঃ ঃরসব-সরকারি ও বিরোধী দলের সবাই মিলে মাদকের বিরুদ্ধে সাঁড়াশী অভিযান চালানোর সময়, নতুবা লক্ষ/কোটি, পিতা/মাতা, পরিবারের অন্যান্য সদস্য, সমাজপতি জনগণ এই দস্যু মাদকসেবীদের আক্রমণে নিশ্চিহ্ন হতে হবে। তখন শুধু পক্ষ-বিপক্ষের বাদ-প্রতিবাদ কাজে আসবেনা। জাতি হবে নপুংসক, মেরুদন্ডহীন, নেশাখোরের আস্তানা। তাই জাতির বড় শত্রু ‘মাদককে’ সরকারি ও বিরোধীদল মিলে এখনই মুক্তকরুণ এবং আপনারাই পারবেন। জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। নইলে সমূহ বিপদ অপেক্ষা করছে।