https://www.voiceofpeople24.com/
5445
politics
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬ ১৯:৫০
সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়ে ‘সমমনা ইসলামী জোট’ গঠন করেছে ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
এ জোটে আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।