সাতটি ইসলামী দল এর ‘সমমনা ইসলামী জোট’

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৯:৫০ (শুক্রবার)
সাতটি ইসলামী দল এর ‘সমমনা ইসলামী জোট’

 

সাতটি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়ে ‘সমমনা ইসলামী জোট’ গঠন করেছে ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

এ জোটে আছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.