https://www.voiceofpeople24.com/

5449

whole-country

শ্রীমঙ্গলে লোকালয়ে  অজগর উদ্ধার

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬ ২১:১১


 শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি দেয়ালের ওপর সাপটি দেখতে পান।
পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। 
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজমুল ইসলাম বলেন, সাপটি নিরাপদ জায়গায় অবমুক্ত করা হবে।