https://www.voiceofpeople24.com/

5163

politics

সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগ প্রত্যাখ্যান ১১–দলীয় ঐক্যের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৬

 

বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগ প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্য। আজ রোববার (২০.৯.২০২৬) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১দলীয় ঐক্যের এই অবস্থানের কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিএনপি কর্তৃক গণভোটের গণরায় উপেক্ষা করে সংস্কারের পরিবর্তে সংসদে গঠিত সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১দলীয় ঐক্যের বক্তব্য তুলে ধরার লক্ষ্যেএই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বর্তমান উদ্যোগ ১১দলীয় ঐক্য প্রত্যাখ্যান করেছে।

জুলাই সনদে সই করা রাজনৈতিক দল জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময় করছে জাতীয় সংসদের সংবিধান সংশোধনসম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই সনদে সই করা ২৬টি দল জোটের প্রতিনিধিদের এই মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল এই মতবিনিময়ে অংশ নিচ্ছে না।