https://www.voiceofpeople24.com/

5159

national

কবরবাসী হয়ে গেলো ১৩ বছরের অপ্রতিম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬

 

এক মায়ের বুক খালি হলেও দেশ বিদেশে থাকা বহু মানুষের চোখের পানি ঝরিয়ে কবরবাসী হয়ে গেলো অপ্রতিম।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গন্ধমতি স্কুল মাঠে দ্বিতীয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী কর্মচারীরা অংশ নেন। ছিলেন পরিবারের সদস্য স্বজনরাও।

জানাজার আগে স্বজন প্রতিবেশীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনাও জানান স্বজন প্রতিবেশীরা।