https://www.voiceofpeople24.com/

5160

international

শক্তিশালী ৬০ হাজার বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩

 

 

এবার ইসরায়েলের কাছে প্রায় দশমিক বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে রয়েছে প্রায় ৬০ হাজার অত্যন্ত ধ্বংসাত্মক, দুই হাজার পাউন্ড ওজনের ভারী বোমা।প্রতিটি বোমার ওজন প্রায় ৯০৭ কেজি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্রের প্যাকেজে ২০ হাজার এমকে-৮৪, ২০ হাজার বিএলইউ-১১৭ এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর রয়েছে। এসব অস্ত্রের বেশির ভাগ অর্থ যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ মার্কিন করদাতাদের অর্থে ইসরায়েল এসব মার্কিন অস্ত্র কিনবে।

 

যুক্তরাষ্ট্রের প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রির বিষয়টি নিশ্চিত করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য এই বড় অস্ত্রের প্যাকেজের প্রক্রিয়া এগিয়ে চলছে এবং কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

প্রস্তাবিত অস্ত্রগুলোর মধ্যে এমকে-৮৪ হলো মার্ক ৮০ সিরিজের সবচেয়ে বড় বোমা। এটি মূলত ভবন মাঝারি মাত্রায় সুরক্ষিত স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ধ্বংসযজ্ঞ ঘটানোর জন্য তৈরি করা হয়েছে। বিএলইউ-১১৭ দেখতে অনেকটা এমকে-৮৪-এর মতো। তবে এতে ভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় এবং নির্ভুল নিশানা করার প্রযুক্তি যুক্ত করা যায়। অন্যদিকে, আই-২০০০ পেনিট্রেটরকেবাংকার বাস্টারবা ভূগর্ভস্থ শক্ত স্থাপনা ধ্বংসকারী বোমা হিসেবে বিবেচনা করা হয়। শক্ত সুরক্ষিত স্থাপনা ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটানোর জন্য এটি তৈরি করা হয়েছে। এর আবরণ এমকে-৮৪-এর তুলনায় অনেক বেশি পুরু শক্ত।