https://www.voiceofpeople24.com/
5169
abroad
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৫
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (১ মার্কিন ডলার = ১২২ টাকা ধরে) প্রায় ২২ হাজার ৮৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২২ হাজার ৮০০ কোটি টাকা।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে ৮০ লাখ ডলার বা শূন্য দশমিক ৪ শতাংশ। এদিকে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর- এই তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৮৬ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৩ হাজার ৯৬৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার, যা প্রায় ৮২ হাজার ৫৮২ কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাস ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ১১ হাজার ৩৮৬ কোটি টাকা। শতাংশের হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।