https://www.voiceofpeople24.com/

5106

politics

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪১

 

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের মধ্যে কোথাও এই নির্বাচনগুলোতে অংশ নিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। আজ রোববার (১৩.৯.২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ইউপি সদস্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি করপোরেশন মেয়র, কাউন্সিলর সমস্ত পদে নির্বাচন করতে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বা প্রয়োজন হয় না।