https://www.voiceofpeople24.com/
5107
sylhet
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৭
কমলগঞ্জ সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। আজ রোববার (১৩.৯.২০২৬) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে টমটমটি উদ্ধার করলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি। নিখোঁজ প্রিতম এরিক (পিতু) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।
সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দলের সদস্যরা এসে অনুসন্ধান শুরু করলে ও এই রির্পোট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টমটম চালককে উদ্ধার করতে পারেনি। নদীর পানিতে স্ত্রোত বেশী ও পানিতে কদমার্ক্ততার কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে।