https://www.voiceofpeople24.com/

5077

sylhet

সিলেট নগরে ২৪ ঘন্টায় ৪৫ জন আটক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭

 

গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে আটক করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০.৯.২০২৬) পরিচালিত অভিযানের তথ্য জানায় এসএমপি মিডিয়া সেল।

আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং মহানগর অধ্যাদেশে আটককৃতরা রয়েছেন। অভিযানে হাজার ৬৭০ পিস ইয়াবা হাজার ২০০ পিস ভারতীয় উৎপাদিত চকলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৯২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।

নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।