https://www.voiceofpeople24.com/

5070

whole-country

দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদক বিরোধী র‍্যালি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩১

 

দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-একটি বল একটি ব্যাট মাদক মুক্ত হোক পরিবেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মাদক বিরোধী র‍্যালি করেছে মর্নিং ফুটবল ঠিম।

 

আজ বুধবার ৯ সেপ্টেম্বর বিকেলে পৌরশহরের থানা পয়েন্ট থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। 

 

মর্নিং ঠিমের সিনিয়র সদস্য দেবাশীষ ভৌমিখের সভাপতিত্বে ও আব্দুল্লাহ রাজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, মর্নিং ঠিমের সদস্য ফুটবলার প্রণয় দেবনাথ, সাংবাদিক পাবেল হাসান, ব্যাবসায়ী সাইদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুবসমাজসহ বর্তমান তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে ফেরাতে হবে তরুণদের। একটি বল আর একটি ব্যাট পারে একটি ছেলেকে মাদকের হাত থেকে বাঁচাতে।

 

বক্তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলার ব্যবস্থা করতে হবে।