https://www.voiceofpeople24.com/
5073
international
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০
ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলীয় শহর আল-মাখা দখলে নেওয়ার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, হুথিরা এখন কৌশলগত বাব আল-মানদেব প্রণালির আরও কাছে পৌঁছে গেছে। প্রণালির আশপাশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পথেও তারা অনেকটা এগিয়ে রয়েছে।
পুরো ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া হুথিদের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। আল-মাখা দখলের দাবি সত্য হলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে।