https://www.voiceofpeople24.com/

5066

sylhet

সুনামগঞ্জে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৩

 

 

শান্তিগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকার নাগডরা হাওরে টাস্কফোর্সের অভিযানে অবৈধ চায়না দুয়ারী রিংজাল দিয়ে মাছ শিকারের দায়ে চার মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ৪৯টি চায়না দুয়ারী রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগডরা হাওরে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে হাওরে অবৈধ রিংজাল চায়না দুয়ারী দিয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংস করার দায়ে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন, ১৯৫০-এর () ধারায় চার মৎস্যজীবীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।

 

অভিযান চলাকালে জব্দ করা ৪৯টি চায়না দুয়ারী রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় শান্তিগঞ্জ থানা পুলিশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।