সুনামগঞ্জে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৩ (বুধবার)
সুনামগঞ্জে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা

 

 

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকার নাগডরা হাওরে টাস্কফোর্সের অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও রিংজাল দিয়ে মাছ শিকারের দায়ে চার মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগডরা হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে হাওরে অবৈধ রিংজাল ও চায়না দুয়ারী দিয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংস করার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় চার মৎস্যজীবীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।

 

অভিযান চলাকালে জব্দ করা ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.