https://www.voiceofpeople24.com/
4701
economy
প্রকাশিত : ২৩ জুলাই ২০২৬ ১৯:৫৮
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা দ্বিতীয়বারের মতো মূল্য সমন্বয় করে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
বুধবার (২২ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
একই সঙ্গে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নীতিমালাই বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়।
শুধু সোনাই নয়, রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮২ টাকা, যা আগের চেয়ে ১৭৫ টাকা বেশি।
এ ছাড়া নতুন দামে—
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।