https://www.voiceofpeople24.com/

4585

sylhet

সিলেট

সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ

প্রকাশিত : ২৮ জুন ২০২৬ ১৭:৩৬

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার এই প্রত্যাহারকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন সারওয়ার আলম। তিনি মাজারের দান সংগ্রহের তিনটি ডেগ সিলগালা করেন এবং নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগ নেন। এসব পদক্ষেপ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে এসব উদ্যোগের কিছুদিনের মধ্যেই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ওঠে। অনেকের ধারণা, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগের সঙ্গে তার প্রত্যাহারের সম্পর্ক থাকতে পারে। যদিও এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

এমন প্রেক্ষাপটেই সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মু. রেজা হাসান।