https://www.voiceofpeople24.com/

4386

sylhet

ফ্যাকড ক্যাব সিলেট জোনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬ ২০:৪৯

ফ্যাকড ক্যাব সিলেট জোনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ) সিলেটের মিরবক্সটুলাস্থ রয়েল মার্ক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন, সেলট্রা সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, 
উপস্থিত ছিলেন ফ্যাকড ক্যাব সিলেট জোনের সভাপতি ফেরদৌস আলম, সহ সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মো: আবু তাহের দিপু, সহ সাধারণ সম্পাদক পলাশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসাইন পাটওয়ারী, অফিস সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল নোমান, নুরুল ইসলাম রাজু প্রমুখ।
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, পোর্টাল প্রতিনিধি, সাংবাদিক, ব্র‍্যাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক বিভিন্ন আর্থিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।