https://www.voiceofpeople24.com/

4447

sylhet

কোতোয়ালী থানার অভিযানে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১৮:৪১

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সুমন আহমদ (২৩) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলারও সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য নগরীর সুরমা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সুমন আহমদের স্থায়ী বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ত্রিপন (জয়বাংলা বাজার) এলাকায়। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলার শামীমাবাদ আবাসিক এলাকার লিচু মিয়ার কলোনিতে বসবাস করতেন।

পুলিশ জানায়, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত সুমন কোতোয়ালী মডেল থানার একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে দায়ের হওয়া অন্তত সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।