https://www.voiceofpeople24.com/

4416

international

শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও লেবানন

প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ১২:১৫

ইসরায়েল ও লেবানন শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা কার্যকর হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পরবর্তী পদক্ষেপের ওপর। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য হিজবুল্লাহকে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি দক্ষিণ লেবানন অঞ্চল থেকে গোষ্ঠীটির যোদ্ধাদের সরিয়ে নেওয়ার শর্তও রাখা হয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হলেও সীমান্ত এলাকায় উত্তেজনা পুরোপুরি থামেনি। চুক্তির দিনও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। সংঘাত তীব্র আকার ধারণ করার পর ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল লেবানন ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা। এই বৈঠকের ফলেই যুদ্ধবিরতি নিয়ে নতুন সমঝোতার পথ তৈরি হয়েছে।