https://www.voiceofpeople24.com/
5338
international
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬ ১২:১২
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি)- প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার (১০ অক্টোবর) তাকে আটক করা হয়।
এসময় দলের অপর দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছিলেন তারা।
দিল্লিতে যাওয়ার আগে দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেফতার হতে হলেও তিনি প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তাজনিত বিধিনিষেধের মাধ্যমে সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দিতে বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার।