https://www.voiceofpeople24.com/

5018

art-literature

কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায়  আজ শুক্রবার ( সেপ্টেম্বর) তেতইগাঁও  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা উন্নয়ন সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সকাল ১০টা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মনিপুরী ভাষার বইয়ের মোড়ক উন্মোচন পুরষ্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাড়ে ১১টায় মনিপুরী ভাষা গবেষণা উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি   গবেষক .কে. শেরামের সভাপতিত্বে শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক . মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের  সম্পাদক  রাকেশ নাওরেম। অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক    আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।