কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৪ (শনিবার)
কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপন

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : কমলগঞ্জে মনিপুরী ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায়  আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেতইগাঁও  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সকাল ১০টা থেকে মনিপুরী লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মনিপুরী ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাড়ে ১১টায় মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও  গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের  সম্পাদক  রাকেশ নাওরেম। অনুষ্ঠানে মণিপুরী জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক  ও  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.