https://www.voiceofpeople24.com/

4549

sylhet

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

প্রকাশিত : ২১ জুন ২০২৬ ১৬:১৫

অবিরাম বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাত থেকে টানা বৃষ্টির পাশাপাশি সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নামায় সাদাপাথর এলাকা পানিতে তলিয়ে যায়। এতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাট ডুবে গেছে এবং ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশ্যে কোনো নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, স্রোতের তীব্রতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্র পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।