https://www.voiceofpeople24.com/

4537

sylhet

মৌলভীবাজারের জুড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশিত : ১৯ জুন ২০২৬ ১৭:৫২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রিতা রুদ্র পাল (৩৩) একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তাঁর স্বামী পিন্টু রুদ্র পালকে ঘটনার পর পাশের একটি গ্রাম থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিকেলে বাজারের জিনিস আনার বিষয়কে কেন্দ্র করে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত পিন্টুকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।