https://www.voiceofpeople24.com/

5409

politics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভাগিনারা ঘুষ-বাণিজ্য চালান : হাসনাত

প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬ ১৪:০২

বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আপনারা মুখে বারবার বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু ৬৯ নম্বর প্রস্তাবনায় তো কোনো দলেরই নোট অব ডিসেন্ট ছিল না। তাহলে এটি বাস্তবায়নে আপনাদের সমস্যা কোথায়?

আজ রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর উপলক্ষে মুক্ত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। 

হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভাগিনারা ঘুষ-বাণিজ্য চালান। আপনি ওসি বা এসপি হতে চাইলে তার ভাগিনাকে ঘুষ দিলেই পদ পেয়ে যাবেন। কিন্তু সালাহউদ্দিন আহমেদ তো এটাই করেছেন। দেশে আবার সংকট তৈরি হলে তাদের খুঁজে পাওয়া যাবে না। সংকটের সময় যেমন তারা দেশে ছিলেন না, তেমনি পরে আবার অধ্যাপক হিসেবে আবির্ভূত হবেন।