https://www.voiceofpeople24.com/
5407
sylhet
প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৪৩
জকিগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার (১৮.১০.২০২৬) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বারঠাকুরী ইউপির বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে ফরহাদ আহমদ (৩২)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।