জকিগঞ্জে মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৩:৪৩ (সোমবার)
জকিগঞ্জে মোটরসাইকেল চালক নিহত

 

 

জকিগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার (১৮.১০.২০২৬) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বারঠাকুরী ইউপির বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে ফরহাদ আহমদ (৩২)।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.