https://www.voiceofpeople24.com/

5400

law-and-courts

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৪

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। পাশাপাশি ৫টি মামলায় ৫ জনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, মুকতলা, উত্তর হাতিরপাড়া এবং বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়। এ ছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়।

অভিযানে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।