https://www.voiceofpeople24.com/
5372
international
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬ ১৫:১০
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওএর টিকা বিশেষজ্ঞরা ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের নিয়মিত হিউম্যান প্যাপিলোমাভাইরাস এইচপিভি টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দেশগুলোর প্রতি সুপারিশ করেছেন। তবে এর মাধ্যমে টিকা গ্রহণের হার ও কভারেজ বাড়ার সম্ভাবনা থাকতে হবে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদানবিষয়ক কৌশলগত উপদেষ্টা দলের এসএজিই প্রধান অ্যান্থনি স্কট এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের প্রায় ১৬৫টি দেশ ইতিমধ্যে এইচপিভি টিকাদান কর্মসূচি চালু করেছে। তবে বিশ্বজুড়ে এই টিকা গ্রহণের হার মাত্র ৩৩ শতাংশ, যা সংস্থাটির ৯০ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।